শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভোরের নিস্তব্ধতা ভেঙে দেয় এক হৃদয়বিদারক ঘটনা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে একটি আবাসিক সোসাইটির ৯ তলা ভবন থেকে একসঙ্গে লাফিয়ে আত্মহত্যা করেছে তিন নাবালিকা বোন।

একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভোরের নিস্তব্ধতা ভেঙে দেয় এক হৃদয়বিদারক ঘটনা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে একটি আবাসিক সোসাইটির ৯ তলা ভবন থেকে একসঙ্গে লাফিয়ে আত্মহত্যা করেছে তিন নাবালিকা বোন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তিনজনের একসঙ্গে নিচে পড়ে যাওয়ার শব্দে তারা জেগে ওঠেন। তদন্তে জানা গেছে, লাফ দেওয়ার আগে মেয়েরা ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ করে রেখেছিল। পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলেও ততক্ষণে তারা ভবন থেকে ঝাঁপ দিয়েছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিন বোনের নাম বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। তারা একটি কোরিয়ান অনলাইন গেমে গভীরভাবে আসক্ত ছিল। এ নিয়ে বাবা-মার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। করোনা মহামারির সময় থেকেই তাদের গেমের প্রতি আসক্তি বাড়তে থাকে।

গেমের নেশায় তারা নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। শুধু তাই নয়, তাদের জীবনযাপনে ছিল অস্বাভাবিক ঘনিষ্ঠতা—খাওয়া, গোসল, পড়াশোনা কিংবা ঘুম—সবকিছুই তারা একসঙ্গে করত।

আসক্তি এতটাই তীব্র হয়ে ওঠে যে তারা নিজেদের কোরিয়ান নামও ব্যবহার করতে শুরু করে। ঘটনার পর পুলিশ তাদের বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। সেখানে কান্নার ইমোজি দিয়ে লেখা ছিল: “দুঃখিত, বাবা।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।