মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় ট্রাকচালক ও সহকারী নিহত-

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে একটি মালবাহী ট্রাকের চালক এবং তাঁর সহযোগী নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা অঞ্চলের বগাইল টোল প্লাজা থেকে আনুমানিক পাঁচশত গজ পূর্ব পাশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় ট্রাকচালক ও সহকারী নিহত-
ছবি : সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে একটি মালবাহী ট্রাকের চালক এবং তাঁর সহযোগী নিহত হয়েছেন।

শনিবার ভোরের দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা অঞ্চলের বগাইল টোল প্লাজা থেকে আনুমানিক পাঁচশত গজ পূর্ব পাশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক ইউসুফ মিয়া এবং তাঁর সহকারী মো. ইয়াকুব হোসেন। তাঁরা দুজনেই যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১৩-৬৪০২ নম্বরের একটি পণ্যবোঝাই ট্রাক ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের বামনকান্দা নামক স্থানে পৌঁছালে আচমকা ট্রাকটির পেছনের একটি চাকা ফেটে যায়। এমন পরিস্থিতিতে চালক ও তাঁর সহকারী গাড়িটিকে সড়কের এক পাশে দাঁড় করিয়ে চাকাটি পরিবর্তনের কাজ শুরু করেন।

ঠিক সেই সময়ে একই দিক থেকে আসা একটি অজ্ঞাত ও বেপরোয়া গতির যানবাহন চাকা মেরামত ক্রতরত ওই দুইজনকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক ইউসুফ ও সহকারী ইয়াকুব।

দুর্ঘটনার বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহদাত হোসেন জানান, ভোর রাতের দিকে চাকা বিকল হয়ে যাওয়ায় তাঁরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে কাজ করছিলেন। ওই সময় কোনো একটি দ্রুতগামী যান তাঁদের ওপর গাড়ি তুলে দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ ইতিমধ্যেই নিহতদের লাশের সুরতহাল সম্পন্ন করেছে। দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। ঘাতক যানটি চিহ্নিত করা এবং এর চালককে গ্রেফতারের লক্ষ্যে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। এই ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।