শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে তীব্র কটাক্ষ করে তাকে চিড়িয়াখানায় আটকে রাখার দাবি তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন
ছবি : সংগৃহীত

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে তীব্র কটাক্ষ করে তাকে চিড়িয়াখানায় আটকে রাখার দাবি তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি মন্তব্য করেন, এই সংসদ সদস্যকে চিড়িয়াখানায় রাখা উচিত, যাতে সাধারণ মানুষ টিকিট কেটে এই অদ্ভুত চরিত্রটিকে দেখতে পারে।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, সম্প্রতি বিএনপির একজন নেতার সাথে এই সংসদ সদস্য যে ধরনের আচরণ করেছেন, তা অত্যন্ত লজ্জাজনক। এই ধরনের শিষ্টাচারহীন ব্যক্তিরা কীভাবে আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হন, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, এর আগে এই সংসদ সদস্য বিএনপিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, তিনি ঘাটাঘাটি শুরু করলে বিএনপি দেশে টিকতে পারবে না। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এদের এমন হুংকার বা উপস্থিতি কোথাও দেখা যায়নি। বর্তমান সময়ে এসে এই ধরনের ব্যক্তিদের ঔদ্ধত্য এতটা বেড়েছে যে, তারা সরকারি দলের নেতাকর্মীদের সাথে এমন আচরণ করছেন যেন তারাই বিগত আমলের বিরোধী দল।

সবশেষে এই বিএনপি নেতা আক্ষেপ প্রকাশ করে লেখেন, উক্ত সংসদ সদস্যের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারাই বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন আর বিএনপি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও শূন্যতার কারণে বিএনপির নেতাকর্মীরা বাধ্য হয়ে এসব সহ্য করছেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ওই স্থানীয় বিএনপি নেতা এমন অশোভন আচরণের উপযুক্ত জবাব মাঠেই বুঝিয়ে দিতেন বলে তিনি মন্তব্য করেন।