শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

এনপিটি সম্মেলনে ইরানকে সহসভাপতি করায় জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরান বাকযুদ্ধ

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্তকে ঘিরে জাতিসংঘে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

এনপিটি সম্মেলনে ইরানকে সহসভাপতি করায় জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরান বাকযুদ্ধ
জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত একটি বৈঠকে বক্তব্য দেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি: এএফপি

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্তকে ঘিরে জাতিসংঘে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

এই সিদ্ধান্তকে ওয়াশিংটন এনপিটি চুক্তির প্রতি “উপহাস” বলে আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক দায়বদ্ধতা পূরণে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে না।

অন্যদিকে, এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, পারমাণবিক চুক্তি নিয়ে মন্তব্য করার নৈতিক অবস্থান যুক্তরাষ্ট্রের নেই। তাদের যুক্তি, বিশ্বের ইতিহাসে একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে।

সূত্র: মিডল ইস্ট আই