শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আহ্বান

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আহ্বান

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) সকালে দলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে রাত ৯টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এ সম্মেলনের মাধ্যমে। এ উপলক্ষে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি জরুরি এই আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।