শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে

দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও দলীয় সাংগঠনিক নানা বিষয় নিয়ে আজ রোববার জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর দেড়টায় এই অনুষ্ঠান আয়োজিত হবে।

এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে
ছবিঃ সংগৃহীত

দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও দলীয় সাংগঠনিক নানা বিষয় নিয়ে আজ রোববার জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর দেড়টায় এই অনুষ্ঠান আয়োজিত হবে।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) দলটির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং সামনের দিনগুলোতে দলের সাংগঠনিক রূপরেখা ও কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন শীর্ষ নেতারা।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির নীতিনির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দ এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বর্তমান রাজনৈতিক উত্তাপের মধ্যে এনসিপির এই সংবাদ সম্মেলন থেকে কী ধরনের নতুন ঘোষণা আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।