শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী মাসেই। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং শিক্ষা মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

ফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই আউট করবে, সেই নির্দেশনা আমরা দিয়েছি।’

সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, জাতীয় শিক্ষাক্রম পরিমার্জনের লক্ষ্যে বিস্তৃত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে আগামী বছর চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের উদ্যোগও সরকারের বিবেচনায় রয়েছে।