সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

ফকিরহাটে বাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক বাগান থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত নারীর নাম শুকুরণ বেগম (৩২)।

ফকিরহাটে বাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক বাগান থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত নারীর নাম শুকুরণ বেগম (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১০ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাগানে জামরুল গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় শুকুরণ বেগমের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

নিহত শুকুরণ বেগম উপজেলার লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী বলে জানা গেছে। খবর পেয়ে ফকিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ‘শুকুরণ বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’

ঘটনাটি ঘিরে এলাকায় বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে, তদন্ত শেষে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।