বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

ফরিদপুর-২: শামা ওবায়েদের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক ছাত্রদলের রবিউল ইসলাম

ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ রিংকুর নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রবিউল ইসলাম।

ফরিদপুর-২: শামা ওবায়েদের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক ছাত্রদলের রবিউল ইসলাম
ছবিঃ সংগৃহীত

ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ রিংকুর নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রবিউল ইসলাম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এই দায়িত্ব অর্পণ করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম দীর্ঘদিন ধরেই নিজ এলাকা ফরিদপুর এবং রাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। 

ফরিদপুর-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কের দায়িত্ব পাওয়ার পর রবিউল ইসলাম দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে জেতাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।