শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর: চালু হলো সরকারি ডিজিটাল আইডি কার্ড

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ জানিয়েছে, এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে ফ্রিল্যান্সাররা সহজেই তাদের পেশাগত পরিচয় নিশ্চিত করতে পারবেন। এর ফলে ব্যাংক থেকে ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা গ্রহণ, আর্থিক প্রণোদনা এবং সরকারি-বেসরকারি উন্নত প্রশিক্ষণ পাওয়া সহজ হবে। এটি একটি জাতীয় ডেটাবেজ হিসেবেও কাজ করবে, যা সরকারের ভবিষ্যৎ নীতিনির্ধারণে সাহায্য করবে। পুরো প্ল্যাটফর্মটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন আইসিটি বিভাগের নিজস্ব প্রকৌশলীরা।

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর: চালু হলো সরকারি ডিজিটাল আইডি কার্ড
ছবিঃ সংগৃহীত

দেশের ফ্রিল্যান্সারদের পেশাগত স্বীকৃতি ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে সরকারিভাবে ‘ফ্রিল্যান্সার আইডি কার্ড’ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে নতুন এই ‘ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার’ উদ্বোধন করা হয়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ জানিয়েছে, এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে ফ্রিল্যান্সাররা সহজেই তাদের পেশাগত পরিচয় নিশ্চিত করতে পারবেন। এর ফলে ব্যাংক থেকে ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা গ্রহণ, আর্থিক প্রণোদনা এবং সরকারি-বেসরকারি উন্নত প্রশিক্ষণ পাওয়া সহজ হবে। এটি একটি জাতীয় ডেটাবেজ হিসেবেও কাজ করবে, যা সরকারের ভবিষ্যৎ নীতিনির্ধারণে সাহায্য করবে। পুরো প্ল্যাটফর্মটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন আইসিটি বিভাগের নিজস্ব প্রকৌশলীরা।

আইডি কার্ডটি পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপের প্রশাসক কাজী মামুন জানান, ফ্রিল্যান্সার আইডি কার্ড পাওয়ার জন্য গত এক বছরে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ন্যূনতম ৫০ মার্কিন ডলার আয় করার প্রমাণ থাকতে হবে।

আগ্রহী ফ্রিল্যান্সারদের নির্ধারিত পোর্টালে গিয়ে নিচের তথ্য ও নথিপত্র দিয়ে নিবন্ধন করতে হবে:

  • মার্কেটপ্লেস প্রোফাইলের লিংক।

  • ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের তথ্য বা কাজের ওয়ার্ক অর্ডার।

  • আয়ের স্ক্রিনশট অথবা ব্যাংক স্টেটমেন্ট।

  • জাতীয় পরিচয়পত্রের (NID) ছবি।

  • সচল ই-মেইল ঠিকানা এবং ফোন নম্বর।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, ভুল তথ্য প্রদান করলে আবেদনটি তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।