শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিন জারাকে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই প্রতীক পাওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিন জারাকে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই প্রতীক পাওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

প্রতীক পাওয়ার অনুভূতি প্রকাশ করে ডা. তাসনিন জারা জানান, গত কয়েকদিন খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের সময় অনেকেই তার নির্বাচনী মার্কা সম্পর্কে জানতে চেয়েছেন। ভোটারদের সেই কৌতূহলের অবসান হয়েছে আজ। এখন থেকে ব্যালট পেপারে তার সমর্থকরা প্রিয় প্রার্থীকে খুঁজে নিতে পারবেন।

তিনি আরও উল্লেখ করেন যে, বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবেন। তার রাজনীতির মূল ভিত্তি হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। নতুন ধারার এই রাজনৈতিক প্রচারণায় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।