বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মীর আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এই বিয়োগান্তক ঘটনা ঘটে। মৃত বখতিয়ার রহমান উপজেলার ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে বলে জানা গেছে।

ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মীর আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এই বিয়োগান্তক ঘটনা ঘটে। মৃত বখতিয়ার রহমান উপজেলার ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলা চত্বরে ফুয়েল কার্ডের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বখতিয়ার। সেখানে প্রচণ্ড ভিড় ও দীর্ঘক্ষণ অপেক্ষার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বখতিয়ারের চাচাতো ভাই আবুল হোসেন জানান, ভিড়ের মধ্যে শারীরিক অসুস্থতা অনুভব করার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা চত্বরে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই ব্যক্তি অসুস্থ হয়ে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে বখতিয়ারের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।