শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

‘ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, তিনি সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার রাখেন না।

‘ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, তিনি সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার রাখেন না।

বুধবার (১১ মার্চ) দুপুরে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। 

মোহাম্মদ তাহের বলেন, "অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়।"

সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি জানান, "অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে।"

এর আগে জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব এবং সাধারণ আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে অধিবেশনের সভাপতিত্ব কারা করবেন তা এখনও নির্ধারিত হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা হয়নি, এবং জুলাই সনদের অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, সেটিও এখনো ঠিক হয়নি।