বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

গাজীপুরে মা-তিন সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা, গৃহকর্তা পলাতক

গাজীপুরের কাপাসিয়ায় ভয়াবহ হত্যাকাণ্ডে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন তিন শিশু, তাদের মা এবং এক তরুণ। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

শনিবার ভোররাতে উপজেলার রাউৎকোনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে বাড়ির একটি ঘরের মেঝেতে তিন শিশু, এক নারী ও এক তরুণের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গৃহকর্তা ফোরকান মিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজের তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছেন। ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।