শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের শীর্ষ পদ ‘প্রধান সমন্বয়কারী’ থেকে সরে দাঁড়াচ্ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি
ছবিঃ সংগৃহীত

গণসংহতি আন্দোলনের শীর্ষ পদ ‘প্রধান সমন্বয়কারী’ থেকে সরে দাঁড়াচ্ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

শুক্রবার (৩ এপ্রিল) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বাচ্চু ভূঁইয়া এক বিজ্ঞপ্তিতে জানান, এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার লক্ষ্যে আগামীকাল শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হাতিরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলন থেকেই দলের পরবর্তী প্রধান সমন্বয়কারীর নাম এবং দায়িত্ব হস্তান্তরের বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে অবহিত করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জোনায়েদ সাকি বর্তমানে সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দলীয় ও রাষ্ট্রীয় দায়িত্বের ভারসাম্য বজায় রাখতেই তিনি সংগঠনের এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক মহলে জোনায়েদ সাকির এই পদত্যাগ এবং নতুন নেতৃত্বের আগমন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।