শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা

গুলশান সোসাইটির ১২তম কার্যনির্বাহী কমিটি নির্বাচনে জোন-৩ এর জোন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এই পদে জয়লাভ করেন।

গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা
ছবি : সংগৃহীত

গুলশান সোসাইটির ১২তম কার্যনির্বাহী কমিটি নির্বাচনে জোন-৩ এর জোন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এই পদে জয়লাভ করেন।

শুক্রবার তার আইনি সেবাদানকারী প্রতিষ্ঠান রহমান ‘ল’ অ্যাসোসিয়েটস এই তথ্য নিশ্চিত করেছে। নির্বাচনে তিনি ব্যারিস্টার ওমর সাদাতের নেতৃত্বাধীন ‘ভালোবাসার গুলশান’ প্যানেলের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা একজন কৃতি শিক্ষাবিদ ও আইন পেশাজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব উলভারহ্যামটন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ গ্রেইস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রহমান ‘ল’ অ্যাসোসিয়েটসের অংশীদার হিসেবে কর্মরত আছেন।

আইন পেশার পাশাপাশি তিনি বহুবিধ সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে নিবিড়ভাবে যুক্ত। তিনি ঢাকার জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স এবং জুবায়দুর রহমান অ্যান্ড নার্গিস রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বরিশালের জেড এস টি স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, জোহরা সামাদ ট্রাস্টের নির্বাহী সদস্য এবং এম বি এস আই মেমোরিয়াল ট্রাস্টের সেক্রেটারি হিসেবে নিয়োজিত আছেন। তিনি ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) সাবেক সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। তার স্বামী ব্যারিস্টার শফিকুর রহমান রাতুল সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জেড এন আর এফ ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে কর্মরত।