বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

গুলশানে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩

রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে বিশাল অঙ্কের জাল মুদ্রাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তাদের কাছ থেকে নগদ ৫০ লাখ টাকার সমপরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

গুলশানে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে বিশাল অঙ্কের জাল মুদ্রাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তাদের কাছ থেকে নগদ ৫০ লাখ টাকার সমপরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন—মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) এবং আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)। পুলিশ জানিয়েছে, এদিন বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গুলশান থানার একটি বিশেষ দল ৩৬ নম্বর সড়কে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়ে জাল নোটের এই বড় চালানসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় অপরাধকর্মে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করেছে পুলিশ।

গুলশান থানা সূত্রে জানা গেছে, জব্দকৃত নোটগুলো প্রাথমিক পরীক্ষায় জাল বলে প্রমাণিত হয়েছে। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় জাল টাকার সিন্ডিকেট পরিচালনা এবং সরবরাহের সঙ্গে জড়িত। বড় ধরনের কেনাকাটা বা আর্থিক লেনদেনের সুযোগে তারা এসব জাল নোট বাজারে ছড়িয়ে দিতেন।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের সাথে আরও কারা জড়িত এবং এই জাল নোটগুলো কোথায় তৈরি করা হয়েছে, তা উদ্ঘাটনে অধিকতর তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।