শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখার সদস্যরা।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও সেখানে অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে বনগাঁ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।