বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে রেকর্ড ১৭ জনের মৃত্যু

দেশে ভয়াবহ আকার ধারণ করছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ রোগে এবং এর উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে রেকর্ড ১৭ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

দেশে ভয়াবহ আকার ধারণ করছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ রোগে এবং এর উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ জন প্রাণ হারিয়েছেন। তবে এর বাইরে হামের উপসর্গ বা সন্দেহভাজন হামে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত দেশে নিশ্চিত হামে ৫২ জন এবং সন্দেহভাজন হামে ২৫৯ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে নতুন করে এক হাজার ৩০২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। এর মধ্যে ১৫৪ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা পাঁচ হাজার ৪৬৭ জন।

হাসপাতালের পরিসংখ্যানে দেখা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২৮ হাজার ৮৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন। সংক্রমণের এই ঊর্ধ্বমুখী হার রোধে স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ সতর্কবার্তা প্রদান করা হয়েছে এবং সাধারণ মানুষকে দ্রুত টিকাদান নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।