বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

হার মেনে ধানের শীষের প্রার্থীকে শুভেচ্ছা জানালেন শিশির মনির

সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। আংশিক ফলাফল হাতে আসার পর পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।

হার মেনে ধানের শীষের প্রার্থীকে শুভেচ্ছা জানালেন শিশির মনির
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। আংশিক ফলাফল হাতে আসার পর পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শিশির মনির এই অভিনন্দন জানান। তিনি লেখেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।” ভোটের লড়াই শেষে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই আসনের মোট ১১১টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে নাছির উদ্দিন চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ৭৪ হাজার ২৮৯ ভোট। অন্যদিকে শিশির মনির (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। অর্থাৎ ৮২টি কেন্দ্র শেষে ধানের শীষের প্রার্থী ৩১ হাজার ৮২২ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রগুলোতে সিপিবি প্রার্থী নিরঞ্জন দাস (কাস্তে) কোনো ভোট পাননি।

বর্তমানে আসনটির মাত্র ২৯টি কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে। তবে ভোটের এই ব্যবধান নাছির উদ্দিন চৌধুরীর বিজয়কে প্রায় নিশ্চিত করে তুলেছে। বড় ব্যবধানে পিছিয়ে থাকায় এবং গাণিতিকভাবে জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে মাঠ ছেড়েছেন শিশির মনির।