শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

হেঁটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

নিজের বাসভবন থেকে হেঁটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

হেঁটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

নিজের বাসভবন থেকে হেঁটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

শুক্রবার বিকেলে গুলশান এভিনিউতে অবস্থিত সরকারি বাসভবন থেকে পায়ে হেঁটে তিনি তাঁর এই দলীয় কার্যালয়ে গমন করেন। সরকার প্রধানের এই হেঁটে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। জানা গেছে, গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী দলীয় বিভিন্ন সাংগঠনিক কাজের তদারকি করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন।