বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

হিজবুল্লাহর সাথে সংঘর্ষে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত

লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সংঘর্ষে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

হিজবুল্লাহর সাথে সংঘর্ষে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত

লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সংঘর্ষে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহতদের মধ্যে তিনজনের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে বলে শনাক্ত করা গেছে। তবে চতুর্থ সেনার পরিচয় এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও অনুমতি না পাওয়ায় ওই সেনার নাম এখনো গোপন রাখা হয়েছে। এই প্রাণহানির ঘটনাটি চলমান সীমান্ত যুদ্ধে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ইরানে মার্কিন-ইসরায়েলের সম্মিলিত হামলার পর হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করে। ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে।

চলমান এই সংঘর্ষে এর আগেও আরও দশজন ইসরায়েলি বাহিনী গেরিলা হামলায় নিহত হয়েছিল।