শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

হজে গিয়ে এখন পর্যন্ত ২৮ বাংলাদেশির মৃত্যু

চলতি বছরে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৯ জন নারী। ভৌগোলিকভাবে তাঁদের মধ্যে ১৯ জন মক্কায় এবং ৯ জন মদিনায় শেষনিশ্বাস ত্যাগ করেন।

সোমবার (২৫ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিস যৌথভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারি তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী ও ব্যবস্থাপনা টিমের সদস্য সৌদি আরবে পৌঁছেছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বিভিন্ন অনুমোদিত বেসরকারি এজেন্সির মাধ্যমে গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। পাশাপাশি হজ এজেন্সি, হাব প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি কারিগরি ও প্রশাসনিক টিম মিলিয়ে আরও ৭৭৪ জন ব্যবস্থাপনা সদস্য রয়েছেন।

বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনের জন্য মোট ২০১টি বিশেষ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।

যাত্রী বণ্টনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে গেছেন ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

উল্লেখ্য, সৌদি আরবের পঞ্জিকা অনুযায়ী আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয় গত ১৮ এপ্রিল, আর সর্বশেষ যাত্রা ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ২১ মে।

হজ শেষে দেশে ফেরার প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে এবং পুরো ফিরতি কার্যক্রম শেষ হবে ৩০ জুন।