শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

হজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও চাহিদার দিকটি মাথায় রেখে ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমানোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

হজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

হজযাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও চাহিদার দিকটি মাথায় রেখে ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমানোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংসদ অধিবেশনে ধর্মমন্ত্রী উল্লেখ করেন, ২০২৬ সালের হজের যাবতীয় কার্যক্রম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বর্তমান প্যাকেজ অনুযায়ী বাংলাদেশ ও সৌদি আরব অংশের যাবতীয় খরচ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে এবং সৌদি আরবের নির্ধারিত সময়সূচি মেনে ভিসা প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হতে যাচ্ছে।

মন্ত্রী আরও জানান, ২০২৭ সালের হজের পরিকল্পনা ও প্যাকেজ নির্ধারণের সময় বর্তমানের চেয়ে সাশ্রয়ী করার চেষ্টা করা হবে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে কীভাবে হজযাত্রীদের আর্থিক চাপ কমানো যায়, সে লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করবে। সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি এই আশ্বাসের ফলে আগামীতে হজে গমনেচ্ছুদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।