বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

হরমুজ প্রণালির দায়িত্বে থাকা ইরানের নৌবাহিনী প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উপকূলীয় বন্দর আব্বাসে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌ কমান্ডার আলীরেজা তাংসিরি নিহত হয়েছেন।

হরমুজ প্রণালির দায়িত্বে থাকা ইরানের নৌবাহিনী প্রধানকে  হত্যার দাবি ইসরায়েলের
ছবি: এনডিটিভি

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উপকূলীয় বন্দর আব্বাসে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌ কমান্ডার আলীরেজা তাংসিরি নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, তাংসিরি হরমুজ প্রণালি অবরোধের প্রধান দায়িত্বে ছিলেন।

এই হামলার বিষয়ে ইরান বা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে নিশ্চিত হলে, এটি চতুর্থ সপ্তাহে চলমান সংঘাতে সর্বশেষ উচ্চ-পর্যায়ের কর্মকর্তার মৃত্যুর ঘটনা হবে।

তাংসিরি ছিলেন কয়েকজন বিশেষ কমান্ডারের মধ্যে একজন যারা এখন পর্যন্ত মার্কিন-ইসরায়েলি গুপ্তহত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ নৌ কমান্ডার হরমুজ প্রণালি বন্ধে ইরানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।