শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালির কাছাকাছি একটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, জাস্ক দ্বীপের কাছে অবস্থানরত ওই জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালির কাছাকাছি একটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, জাস্ক দ্বীপের কাছে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।

ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) থামার নির্দেশ উপেক্ষা করায় যুদ্ধজাহাজটি হামলার শিকার হয় বলে দাবি করা হচ্ছে।

ঘটনাটি এমন সময় সামনে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৪ মে) থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরুর ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পের উদ্দেশ্য হিসেবে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার কথা বলা হয়েছে।

অভিযানটি পরিচালনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ব্যাপক সামরিক প্রস্তুতির কথা জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন, ১০০টিরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন এবং একাধিক যুদ্ধজাহাজ ব্যবহারের কথা রয়েছে।

সূত্র: আলজাজিরা।