শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৪ মার্চ শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

আগামী ১৪ মার্চ শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের সই করা ওই বার্তায় উল্লেখ করা হয়, সরকারের এই মহতী উদ্যোগের আওতায় কেবল ইমাম ও মুয়াজ্জিনরাই নন, বরং একই দিনে ধর্মীয় সেবায় নিয়োজিত খাদেম, পুরোহিত, সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমেরও সূচনা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্মীয় ব্যক্তিত্বদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই সরকার এই বিশেষ সম্মানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল সকালে বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমেই তালিকাভুক্ত সকল উপকারভোগীর কাছে এই সুবিধা পৌঁছানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।