মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮
উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকা হওয়ার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হয়। সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছাড়াও একজন পাইলট ও একজন কো-পাইলট ছিলেন। দুর্গম ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। পরে সকাল ৮টা ৩৯ মিনিটে এর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

সেকাদাউ পুলিশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জাকার্তা গ্লোব জানিয়েছে, দুর্ঘটনায় সব যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও কঠিন ভূপ্রকৃতি এবং কম দৃশ্যমানতার কারণে উদ্ধার কার্যক্রম চালাতে বড় ধরনের বাধার মুখে পড়ছে।