নবগঠিত এই কমিটিতে আব্দুল্লাহ আল জাবের আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম জুমা সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার সন্ধ্যায় আয়োজিত সংগঠনটির সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের প্রত্যক্ষ অংশগ্রহণে এই ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়। একইসঙ্গে শহীদ শরিক ওসমান হাদিকে চিরস্থায়ীভাবে সংগঠনের মুখপাত্র হিসেবে সম্মাননা ও স্বীকৃতি প্রদান করা হয়েছে।
ভোটের আনুষ্ঠানিকতা শেষে নতুন দুই শীর্ষ প্রতিনিধি যৌথভাবে আট সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক পদে শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক পদে রায়হান আহমেদ, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে নাঈম ইবনে জহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক পদে হাবিবুল্লাহ মিসবাহকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর পাশাপাশি সাংগঠনিক ব্যাপ্তি বাড়ানো এবং জ্যেষ্ঠ ও যোগ্য কর্মীদের মূল্যায়নের সুবিধার্থে জি এ সাবিরকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান আদনানকে সদস্য সচিব করে একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে। এতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাফিন শাররাজ।
এক বিবৃতিতে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এই সংগঠনকে আরও কার্যকর, আদর্শিক ও জনকল্যাণমুখী হিসেবে রূপ দিতে সবার সমর্থন ও সুপরামর্শ চেয়েছেন। একই সাথে নিজেদের নীতি ও লক্ষ্য বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।