বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরাকের আকাশসীমায় মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার পরপরই মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে।

ইরাকের আকাশসীমায় মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত
ছবিঃ সংগৃহীত

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার পরপরই মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে।

সেন্টকমের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে, শত্রুপক্ষের কোনো আক্রমণ কিংবা নিজেদের বাহিনীর ভুলবশত গোলার আঘাতে এই দুর্ঘটনা ঘটেনি। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক ধারণায় বলা হচ্ছে, মাঝ আকাশে অন্য কোনো উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষের ফলে এই বিপর্যয় ঘটে থাকতে পারে।

বিধ্বস্ত হওয়া বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটো-ট্যাংকার মডেলের এই বিমানটি সাধারণত মাঝ আকাশে যুদ্ধবিমান ও বোমারু বিমানে জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত থাকে। সাধারণত একজন পাইলট ও কো-পাইলটসহ মোট তিনজনের একটি দল এই যানটি পরিচালনা করে থাকে। তবে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেছে কি না, তা এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক তৎপরতা জোরদার করতে বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বিমান বাহিনীর একটি বিশাল অংশ মোতায়েন রয়েছে।