ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলা ঘিরে সৃষ্ট উত্তেজনা নিয়ে আলোচনার জন্য জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্ক সময় সকাল ১০টায় এই বিশেষ পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে জানা যায়, ইরানে চলমান সংঘাত এবং বেসামরিক স্থাপনাগুলোতে ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনার জন্য রাশিয়ার আহ্বানে এই বৈঠক ডাকা হয়েছে। নিরাপত্তা পরিষদের বর্তমান আবর্তনশীল সভাপতিত্বের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র বৈঠকের সময়সূচি নির্ধারণ করেছে।
আন্তর্জাতিক কূটনৈতিক মহলের ধারণা, এই গোপন বৈঠক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে এবং ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: আল জাজিরা