শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সাথে পরিচালিত যৌথ সামরিক অভিযানে ওয়াশিংটনের অর্থ ব্যয়ের একটি বিশাল চিত্র সামনে এসেছে। অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলার প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের আনুমানিক ৭৭৯ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সাথে পরিচালিত যৌথ সামরিক অভিযানে ওয়াশিংটনের অর্থ ব্যয়ের একটি বিশাল চিত্র সামনে এসেছে। অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলার প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের আনুমানিক ৭৭৯ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

হিসাব অনুযায়ী, এই অভিযানে প্রতি ঘণ্টায় প্রায় ৩২ দশমিক ৫ মিলিয়ন বা ৩ কোটি ২৫ লাখ ডলার খরচ করছে দেশটি। এই বিশাল অংকের অর্থ ২০২৬ সালের সামগ্রিক মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১ শতাংশের সমতুল্য।

ইরানের সাথে চলমান এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত মাসে লড়াই শুরু হওয়ার মাত্র ছয় দিনের মাথায় পেন্টাগন জানিয়েছিল, সেই সময়ের মধ্যেই তাদের ব্যয় ১১ দশমিক ৩ বিলিয়ন বা ১ হাজার ১৩০ কোটি ডলারে পৌঁছেছে।

সংঘাত দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে প্রতিদিনের খরচের পরিমাণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যয় পূর্বের তুলনায় সামান্য কমেছে। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতেও এই যুদ্ধে ওয়াশিংটনকে প্রতিদিন গড়ে ৩৮ কোটি ৫০ লাখ ডলার খরচ করতে হচ্ছে।