রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল

ইরানের অভ্যন্তরে চলমান সামরিক অভিযান আরও অন্তত তিন সপ্তাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরানে এখনও কয়েক হাজার লক্ষ্যবস্তু চিহ্নিত করা আছে যেখানে আঘাত হানা বাকি। আজ রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এই পরিকল্পনার কথা জানান।

ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল
ছবিঃ সংগৃহীত

ইরানের অভ্যন্তরে চলমান সামরিক অভিযান আরও অন্তত তিন সপ্তাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরানে এখনও কয়েক হাজার লক্ষ্যবস্তু চিহ্নিত করা আছে যেখানে আঘাত হানা বাকি। আজ রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এই পরিকল্পনার কথা জানান।

আইডিএফের এই মুখপাত্রের ভাষ্যমতে, অন্তত ইহুদি উৎসব পাসওভার পর্যন্ত এই হামলার নীল নকশা চূড়ান্ত করা হয়েছে, যা বর্তমান সময় থেকে প্রায় তিন সপ্তাহ দূরে। তবে কেবল পাসওভার নয়, উৎসব পরবর্তী আরও তিন সপ্তাহের জন্য তাদের গভীর ও সুদূরপ্রসারী কৌশলগত পরিকল্পনা প্রস্তুত রয়েছে। মার্কিন মিত্রদের সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রেখেই এই অভিযান পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ইসরায়েলের মূল লক্ষ্য হলো ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে কাঠামোগতভাবে অত্যন্ত দুর্বল করে দেওয়া। এফি ডেফরিন স্পষ্ট করে বলেন, আইডিএফ কোনো নির্দিষ্ট সময়সীমা বা স্টপওয়াচ দেখে নয়, বরং সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্য নিয়ে সামনে এগোচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত পশ্চিম ও মধ্য ইরানে প্রায় ৪০০ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। এসব অভিযানে মূলত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, উৎপাদন ইউনিট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোসহ সংশ্লিষ্ট জনবলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে দেশটিতে ইতিমধ্যে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে সফলভাবে আক্রমণ চালিয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

অন্যদিক, ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তাদের নিজস্ব প্রচারমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার আগ পর্যন্ত তারা পিছু ছাড়বে না। শিশু হত্যাকারী ও অপরাধী হিসেবে আখ্যা দিয়ে নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করতে আইআরজিসি তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগের অঙ্গীকার করেছে। চলমান সংঘাতের মধ্যেই ইরানের এই পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলেছে।