শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘কোনো রেহাই’ দেওয়া হবে না : তেহরান

ইরানের অভ্যন্তরে যেকোনো ধরনের স্থাপনা বা পরিকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালানো হলে ইসরায়েলকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে এবং এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে

ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘কোনো রেহাই’ দেওয়া হবে না : তেহরান
ছবি : সংগৃহীত

ইরানের অভ্যন্তরে যেকোনো ধরনের স্থাপনা বা পরিকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালানো হলে ইসরায়েলকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে এবং এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই শুক্রবার এই কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ইরানের সার্বভৌমত্ব বা কোনো স্থাপনার ওপর আঘাত এলে তার পাল্টা জবাব হবে অত্যন্ত ভয়াবহ এবং তেল আবিবকে কোনো প্রকার রেহাই দেওয়া হবে না।

এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হলেও এর সমান্তরালে যুদ্ধ এড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে প্রকাশ, বর্তমান পরিস্থিতির যেন আরও অবনতি না ঘটে এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পথ সচল রাখা যায়, সেজন্য কাতার মধ্যস্থতাকারী দেশ হিসেবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।