শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানে হামলা স্থগিতের খবরে নিম্নমূখী তেলের দাম

ইরানের জ্বালানি স্থাপনায় সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এর পরপরই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলা স্থগিতের সিদ্ধান্ত প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশের বেশি কমে যায়।

এর ফলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ হ্রাস পেয়ে ৯৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও প্রায় ১৩ ডলার বা ১৩.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫.২৮ ডলারে দাঁড়ায়।

এর আগে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরানের হামলার জেরে জাহাজ চলাচল ব্যাহত হয়ে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের সীমা অতিক্রম করেছিল।

সামরিক উত্তেজনা সাময়িকভাবে প্রশমিত হওয়ায় জ্বালানি বাজারে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।