শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

“ইরানে স্থল অভিযান হবে ভিয়েতনামের মতো”— প্রশ্নের জবাবে যা বললেন ট্রাম্প

ইরানে স্থল সেনা মোতায়েন করা হলে পরিস্থিতি ভিয়েতনাম যুদ্ধের মতো জটিল রূপ নিতে পারে— এমন সতর্কতা দেওয়া হলেও তা আমলে নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; বরং তিনি স্পষ্ট করেছেন, এ ধরনের সিদ্ধান্তে তিনি ভীত নন।

মঙ্গলবার (১৭ মার্চ) ইরানে স্থল অভিযানের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইরান প্রসঙ্গে তার অবস্থান দৃঢ় এবং পরিস্থিতি তিনি ভিন্নভাবে মূল্যায়ন করেন।

ট্রাম্প বলেন, “সত্যি বলতে আমি কোনো কিছুতে ভীত নই। আমার কাছে ইরানের বিষয়টি মূলত দুই-তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল। কারণ শুরুতেই তাদের নৌবাহিনীকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর বিমান বাহিনী, আর তারপর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একে একে ধ্বংস করা হয়। অবস্থা এমন ছিল যে, আমরা তখন ইরানের আকাশসীমায় একচ্ছত্র আধিপত্য নিয়ে উড়ছিলাম।”

তার এই বক্তব্যে স্পষ্ট হয়, সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়েও তিনি আত্মবিশ্বাসী অবস্থান ধরে রেখেছেন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল