শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানের হামলায় ইসরাইলে আহতের সংখ্যা ছাড়াল ৩,৩৫০

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরাইল-এ অন্তত ৩,৩৬৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাধারণ নাগরিক এবং সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার তাদের প্রতিবেদনে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়-এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেসামরিক ও সামরিক মিলিয়ে এই পর্যন্ত অন্তত ৩,৩৬৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলার কারণে আরও ১৪২ জন নতুন করে আহত হয়েছেন।