শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প

ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দীর্ঘ সময় টিকে থাকতে পারত না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, এ কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি আরও কৃতজ্ঞ থাকা উচিত।

ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণা দেওয়ার পর রোববার (১৪ জুন) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে ট্রাম্প বলেন, লেবাননে ইসরায়েলের হামলার কারণে চূড়ান্ত চুক্তি প্রায় ভেস্তে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি নেতানিয়াহুকে ‘খুবই কঠিন মানুষ’ হিসেবেও উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, “সত্যি কথা বলতে, এ কারণে তার আমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না।”

এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর চালানো ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কারণেই দেশটি আলোচনার টেবিলে বসতে এবং সমঝোতায় আসতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ইরান আরেকটি হামলার মুখোমুখি হতে চায়নি এবং তারা টিকে থাকতে চায়।

ট্রাম্প আরও বলেন, “মূল কথা হলো আমাদের চালানো হামলাগুলো এই চুক্তি বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে। এর প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী।”