শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ইয়েমেনের হুতি গোষ্ঠী

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এবার সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী।

ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ইয়েমেনের হুতি গোষ্ঠী

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এবার সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হুতি নেতা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “আমরা সব ধরনের বিকল্প নিয়ে সম্পূর্ণ সামরিক প্রস্তুতিতে রয়েছি।”

তিনি জানান, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের বিষয়টি সংগঠনের শীর্ষ নেতৃত্বের ওপর ছেড়ে দেওয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ওই নেতা আরও বলেন, “উপযুক্ত সময় কখন হবে, তা আমরা বুঝতে পারব। শূন্য মুহূর্ত নির্ধারণসহ সব সিদ্ধান্ত নেতৃত্ব নেবে।”

তিনি দাবি করেন, “এখন পর্যন্ত ইরান ভালো অবস্থানে রয়েছে এবং প্রতিদিন শত্রুকে পিছিয়ে দিচ্ছে। যুদ্ধ তাদের দিকেই এগোচ্ছে।”

তবে পরিস্থিতির পরিবর্তন হলে হুতিরা তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়লে নতুন একটি যুদ্ধফ্রন্ট তৈরি হতে পারে। সে ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, যা সুয়েজ খালের দিকে গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, যদি হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ে, তাহলে এই রুটের গুরুত্ব আরও বেড়ে যাবে।