শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানের প্রধান বিমানবন্দরে ইসরায়েলের ভয়াবহ হামলা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ সময়ের সাথে সাথে আরও তীব্র আকার ধারণ করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইরান। এ যুদ্ধ সপ্তম দিনে গড়িয়েছে এবং সংঘাত এখনো অব্যাহত। নতুন করে ইসরায়েল এক ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের প্রধান বিমানবন্দরে। হামলায় বিমানবন্দরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

শনিবার (৭ মার্চ) বিবিসির সরাসরি প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দর এলাকায় বড় ধরনের হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়, মেহরাবাদ বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এটি তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক বিমানবন্দর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর বিমানবন্দরের ভেতরে একাধিক বিমান আগুনে পুড়তে দেখা গেছে। একই সঙ্গে মেহরাবাদ বিমানবন্দর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

দুই দেশ যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।

এর আগে ইসরায়েলের পক্ষ থেকে সতর্কবার্তায় বলা হয়েছিল, তারা ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা শুরু করতে যাচ্ছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।