মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ইরানের সামরিক শক্তি হ্রাস পাচ্ছে।
ইরান যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন, যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট নেওয়ার সাহস দেখাননি।
হেগসেথ আরও জানান, গত ২৪ ঘণ্টায় ইরানের পক্ষ থেকে সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তার দাবি, ইরানের সামরিক বাহিনীর মনোবল দুর্বল হয়ে পড়েছে। ফলে অনেক সদস্য বাহিনী ত্যাগ করছে এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে।