শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান

ইরানের চারটি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে—এমন অভিযোগ তুলে দেশের দক্ষিণাঞ্চলের আকাশসীমার একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আজারবাইজান।

ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান

ইরানের চারটি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে—এমন অভিযোগ তুলে দেশের দক্ষিণাঞ্চলের আকাশসীমার একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আজারবাইজান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজারবাইজান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায় যে, সংশ্লিষ্ট আকাশসীমা ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে।

এর আগে আজারবাইজান অভিযোগ করেছিল, ইরান তাদের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে।

তবে তেহরান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ইরানের দাবি, ওই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে।