শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন ‘বাঙ্কার বাস্টার’ হামলা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক এই জলপথটি পুনরায় সচল করার লক্ষ্যেই মার্কিন সামরিক বাহিনী এই বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন ‘বাঙ্কার বাস্টার’ হামলা
ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক এই জলপথটি পুনরায় সচল করার লক্ষ্যেই মার্কিন সামরিক বাহিনী এই বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ইরানের উপকূলে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ও ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে ৫ হাজার পাউন্ড ওজনের একাধিক গভীর ভেদক্ষম (ডিপ পেনিট্রেটর) বোমা নিক্ষেপ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত ওই বিবৃতিতে দাবি করা হয়, মার্কিন বাহিনী সফলভাবে এই অভিযান পরিচালনা করেছে। তাদের মতে, এসব ঘাঁটিতে মোতায়েন থাকা ইরানের জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছিল।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার জেরে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীটি বন্ধ করে দেয়। উল্লেখ্য যে, বিশ্বের মোট পরিবাহিত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে যাতায়াত করে। ইরানের এই অবরোধের ফলে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য স্থবির হয়ে পড়ে এবং জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়। এই অচলাবস্থা কাটাতেই যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগের পথ বেছে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।