যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ।
পাকিস্তান সরকারের সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
বৈঠকে ইরানি প্রতিনিধি দল এবং পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও এর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশনের বরাত দিয়ে বলা হয়েছে, এই বৈঠক ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার কাঠামো ও গুরুত্বপূর্ণ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।