শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইসরাইলের সঙ্গে আলোচনা নয়, ‘সীমাহীন’ লড়াইয়ের ঘোষণা হিজবুল্লাহর

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সমঝোতার পথ পুরোপুরি নাকচ করে ‘সীমাহীন’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি তেহরান–এ হামলা শুরুর পর থেকেই পাল্টা প্রতিরোধ শুরু করে ইরান। দুদিনের মধ্যেই এই সংঘাতে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর থেকে দুই দিক থেকে আক্রমণের মুখে রয়েছে তেল আবিব।

এ অবস্থায় ইসরাইলের সঙ্গে আলোচনার প্রস্তাব এলেও তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ।  যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব্য প্রত্যাখ্যান করে ইরান যে নীতি অনুসরণ করছে লেবাননের যোদ্ধারাও একই পথে চলছে।

বুধবার (২৫ মার্চ) হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম স্পষ্ট করে জানান, হামলার মুখে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়। তিনি বলেন, লড়াই ‘সীমাহীন’ভাবে চলবে।

হিজবুল্লাহ প্রধানের পক্ষ থেকে প্রচারিত এক টেলিভিশন ভাষণে বলা হয়, হামলার মধ্যে ইসরাইলের সঙ্গে আলোচনা করা মানে আত্মসমর্পণের শামিল। একই সঙ্গে তিনি ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ওই ভাষণে আরও বলা হয়, সংগঠনটির যোদ্ধারা ‘সীমাহীনভাবে’ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।

এছাড়া কাসেম লেবানন সরকারের প্রতি দলটির সামরিক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।

সূত্র: আল জাজিরা