ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের একটি আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।
আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের আকাশে ইসরাইলি একটি যুদ্ধবিমানকে লক্ষ্য করে সফলভাবে আঘাত হানা হয়েছে। এবং এই আঘাতের ফলে যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছে।
তবে এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে এটি এমন তৃতীয় ঘটনা, যেখানে আকাশযুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি দাবি উঠেছে।
এর আগে ইসরাইলের সামরিক বাহিনী স্বীকার করেছিল, ইরানের আকাশে তাদের একটি যুদ্ধবিমান বিমান-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার মুখে পড়ে। যদিও তাদের দাবি ছিল, বিমানটি হুমকি শনাক্ত করে কোনো ক্ষতি ছাড়াই নির্ধারিত মিশন সম্পন্ন করতে সক্ষম হয়েছে।
অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ২০০-এর বেশি আকাশযান ভূপাতিত করেছে। এর মধ্যে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানিবাহী উড়োজাহাজ এবং যুদ্ধবিমান অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।