শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইসরায়েলের মধ্যাঞ্চলে ১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে অন্তত ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান সংঘাত শুরুর পর থেকে এটি অন্যতম বড় আকারের হামলা।

ইসরায়েলের মধ্যাঞ্চলে ১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে অন্তত ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান সংঘাত শুরুর পর থেকে এটি অন্যতম বড় আকারের হামলা।

ইসরায়েলের সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, নিক্ষেপ করা অধিকাংশ ক্ষেপণাস্ত্রই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে সামরিক প্রোটোকল অনুসরণ করে কয়েকটি ক্ষেপণাস্ত্রকে জনশূন্য বা খোলা স্থানে আঘাত হানতে দেওয়া হয়।

জানা গেছে, এই হামলাটি দুই ধাপে সম্পন্ন হয়েছে। প্রথম দফায় ১০টি এবং পরবর্তী দফায় আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলের জরুরি উদ্ধারকারী দলগুলো জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রের আঘাতজনিত ক্ষয়ক্ষতির খবর খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে সাধারণত ৩টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছিল। সেই তুলনায় এবারের হামলার মাত্রা ও সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় এখন উচ্চ সতর্কতা জারি রয়েছে।