শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনায় এবং উত্তরা দশ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এক বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি : সংগৃহীত

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনায় এবং উত্তরা দশ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এক বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয় প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত সেবা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান তথা আইচি হেলথ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক মো. মুনজুরুল কাদির কনক।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সদস্য সচিব মুহাম্মদ সাজ্জাদ হোসেন, পরিচালনা সদস্য শেখ মোহাম্মদ আনোয়ারুল হকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বর্গ।

দিনব্যাপী পরিচালিত এই বিশেষ সেবা কার্যক্রমে দুইশতেরও বেশি সাধারণ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।