শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে ‘ইতর শ্রেণির’ কিছু লোক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে।

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির
শেরপুরে জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে ‘ইতর শ্রেণির’ কিছু লোক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যারা নারীদের সম্মান করে না, তারাই আবার ভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে আছে।” তিনি জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নারীদের ঘর, চলাচল ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। একইসঙ্গে সরকারি চাকরিজীবীদের মর্যাদা বজায় রেখে বেতন বৈষম্য দূর করার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “নারীদের অসম্মান করে এমন আচরণকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলা যায় না।” এ সময় মায়ের প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন জামায়াত আমির।

নির্বাচনী প্রচারণা নিয়ে তিনি বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা প্রচারণায় বাধা দেওয়া হলে তা প্রতিহত করা হবে।

এদিকে শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার বিচার দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, ঘটনার তিন দিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।