শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

‘জাহান্নামে স্বাগতম, মার্কিন সেনাদের জন্য কফিন প্রস্তুত রেখেছে ইরান’

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে—ইরানে সম্ভাব্য স্থল অভিযান নিয়ে প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন, এমন আলোচনা শুরু হওয়ার পর পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস লিখেছে, 'জাহান্নামে স্বাগতম, মার্কিন সেনাদের জন্য কফিন প্রস্তুত।'

রবিবার (২৯ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনী এবং প্রচলিত পদাতিক সেনাদের সমন্বয়ে এ ধরনের অভিযান চালানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এ পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দেবেন কি না, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো সিদ্ধান্ত নেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের প্রেক্ষাপটে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস। তাদের প্রতিবেদনের শিরোনাম—‘ওয়েলকাম টু হেল’। সেখানে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা ইরানের ভূখণ্ডে প্রবেশ করলে সে ফিরে যাবে শুধু ‘কফিনে’।

চলমান সংঘাত এখন পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন মেরিন সেনা মোতায়েন করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সেনাও ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, স্থল অভিযানের আগে ইরানের এমন কঠোর বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

অন্যদিকে, সম্প্রতি ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে মার্কিন হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এর প্রতিশোধ হিসেবে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

এছাড়া শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের এসব প্রতিষ্ঠান থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।